রেল লাইনের ধার থেকে উদ্ধার মহিলার দেহ!

রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক মহিলার দেহ । রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় । জানা যায় মৃত মহিলার নাম বুলু পণ্ডিত । তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর ।

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা রুটের মহেন্দ্রলাল রেলস্টেশন থেকে খানিকটা দূরে রেল লাইনের ধারে রবিবার সকালে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । স্থানীয় সূত্রে জানা যায়, বুলু পন্ডিত নামের এক গৃহবধূ প্রতিদিনের মতো রবিবারও সকালে বাড়ি থেকে বের হন । দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ।

এই ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রাত:ক্রিয়ার কারণে ওই মহিলা রেল লাইনের ধারে গিয়েছিলেন । সেখানে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে । তবে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube