ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি, কীর্তনে মজলেন পার্থ ভৌমিক!

দীর্ঘদিন ধরে চলে এসেছে অত্যাচার । জমি দখল থেকে শুরু করে উঠে এসেছে নারী নির্যাতনের মতো অভিযোগও । সন্দেশখালি যেন ক্রমশ হয়ে উঠেছে ছাই চাপা আগুন । আর এই তপ্ত সন্দেশখালিতে এলাকা পরিদর্শনে গিয়ে বেশ খোশ মেজাজেই দেখা গেল সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ।

গতকালের পর আজ রবিবারও সন্দেশখালিতে দেখা গেল পার্থ ভৌমিক ও সুজিত বসুকে । একদিকে অন্যায় অত্যাচারের আগুনে যখন জ্বলছে সন্দেশখালি সেই সময় কীর্তনে মেতে উঠলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ।

ইতিমধ্যেই ৫০ দিন পার হয়ে গিয়েছে; তাও তপ্ত সন্দেশখালি । শনিবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী, সুজিত বসু ও পার্থ ভৌমিক । তাঁদেরকে কাছে পেয়ে গ্রামের মহিলারা উগড়ে দেন একরাশ ক্ষোভ । তবে রবিবার সন্দেশখালির বেড়মজুরে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে দেখা গেল বেশ খোশ মেজাজে । স্থানীয় কীতর্নের দলের সঙ্গে এদিন তিনিও যোগ দিলেন । নিজের কাঁধে খোল তুলে নিয়ে অন্যরূপেই দেখা গেল মন্ত্রীকে ।

তপত সন্দেশখালি প্রতিনিয়ত বাধা প্রাপ্ত হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি । তবে সেই পরিস্থিতিতে এক প্রকার অবাধেই প্রবেশ করলেন তৃণমূলের দুই মন্ত্রী । বাসিন্দাদের অভিযোগ তো শুনলেন, ব্যবস্থা হবে কি? সেটাই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube