প্রতারণার ফাঁদে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর!

বিখ্যাত এক বেসরকারি সংস্থার নাম করে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের কাছে টাকা চাওয়ার অভিযোগ! সেই কারণে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শক্তিপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্ত শুরু করে।

শনিবার বিকেলে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় অঞ্জন কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। যার বাড়ি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে। পুলিশের জেরাতে ধৃত অঞ্জন কুমার জানিয়েছেন যে, এর আগেও তিনি এই প্রতারণা করেছেন। পাঁচ লক্ষ টাকা করে দু’বারে প্রায় ১০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল হুমায়ুন কবীরের কাছে।

সূত্রের খবর, শনিবার সকালেই ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবীর লিখিত অভিযোগ দায়ের করেন শক্তিপুর থানাতে। তারপরেই তড়িঘড়ি পুলিশ তদন্ত শুরু করে। ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, ওই বেসরকারি সংস্থার নাম করে এই টাকা চাওয়া হয়েছিল। পাশাপাশি ধৃত তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube