মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে উদ্ধার করা হল এক লক্ষ টাকার জাল নোট । শনিবার এই ঘটনায় জাল নট সহ গ্রেফতার করা হল এক যুবককেও । ধৃত মোরসালিম শেখ অর্জুনপুর এলাকা র বাসিন্দা বলে খবর ।
ফের জাল নোট উদ্ধার হল মুর্শিদাবাদে ।একই সঙ্গে জাল নোট সহ গ্রেফতার করা হল এক যুবককে । শনিবার রাতে সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার দিঘরী থেকে গ্রেপ্তার করা হয় তাকে । পুলিশ সুত্রে জানা যায়, ধৃত যুবকের নাম মোরসালিম শেখ । তাঁর বাড়ি ফারাক্কা থানার অর্জুনপুর এলাকায় ।
এদিন গোপন সুত্রে খবর পেয়ে ধুলিয়ান পৌরসভার দিঘরী থেকে গ্রেপ্তার করা হয় তাকে । তার কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ । ধৃত যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া জালনোট গুলো সবই পাঁচশো টাকার নোট বলে জানা যায় । রবিবার ধৃত যুবককে আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ । জাল নোট কারবারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

