শনিবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় দেউলটি ও ঘোড়াঘাটা স্টেশনের মাঝখানে বাগনানের আষাড়িয়াতে রেলের আন্ডারপাসের স্ল্যাব ভেঙে ঘটল বিপত্তি । স্ল্যাব ভেঙে পড়ায় ডাউন লাইনে ধীর গতিতে চলছে ট্রেন ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ডাউনলাইন দিয়ে পথচারীরা রাস্তা পেরোনোর পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আন্ডারপাসের একটি অংশ । আজ এই ঘটনার থেকে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও এই ঘটনায় এদিন কোন পথচারী আহত হননি বলেই জানা যাচ্ছে ।
এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা । তড়িঘড়ি শুরু করা হয় মেরামতির কাজ । দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, “এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । তবে এতে রেল চলাচলে বিশেষ কোন প্রভাব পড়েনি” ।
প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেলের এই আন্ডারপাসটি বেহাল দশায় পড়ে রয়েছে । কিন্তু রেল কর্তৃপক্ষকে বারবার জানালেও কাজের কাজ কিছুই হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

