মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন ব্যক্তির । ডাম্পার ও লরির সংঘর্ষে প্রাণ গেল চালক ও খালাসির । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলজনে ৩৪নং জাতীয় সড়ক । পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয় ডাম্পারের চালক মিলন সেখ ও খালাসি মিঠু সেখের ।
জানা গিয়েছে, রবিবার সকালে চাল বোঝাই লরি বর্ধমান থেকে ফরাক্কা যাচ্ছিল । গাড়ির টায়ার চেক করা হচ্ছিল । অন্যদিকে একটি ১৬ চাকার ডাম্পার বহরমপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল । ডাম্পারটি পিছন থেকে গিয়ে ধাক্কা মারে চাল বোঝাই লরিতে ।
এই সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের চালক ও খালাসির । চালকের বাড়ি আলিনগর রামচন্দ্রপুর এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

