মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের নাকের ডগায় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য । মুর্শিদাবাদ জুড়ে ফরাক্কা ব্লকের ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে দিনের আলোয় চলছে মাটি পাচার । কার্যত মুখে কুলুপ প্রশাসনের ।
এই ঘটনায় জানা যায় একের পর এক ট্র্যাক্টর বোঝাই মাটি ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলে যাচ্ছে ফরাক্কা সহ সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় । এখন আর রাতের অন্ধকার নয়, প্রকাশ্য দিবালোকেই চলছে মাটি পাচার । স্থানীয় সূত্রের খবর, মাটি মাফিয়াদের দৌরাত্ম এতটাই বেড়েছে, যে দিনের আলোয় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ট্র্যাক্টর বোঝাই মাটি চলে যাচ্ছে ফরাক্কা সহ সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় । সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি মাটি মাফিয়াদের প্রতি প্রশাসন নির্বিকার ।
এই বিষয়ে বিরোধী শিবিরের অবশ্য অভিযোগ, রাজ্যের সব ক্ষেত্রেই চলছে মাফিয়ারাজ । সরকারের সঙ্গে যোগসাজশ না থাকলে এই ধরণের কাজ করা সম্ভব নয় । অন্যদিকে ফরাক্কা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর আধিকারিক (BL and LRO), সাগর বর্মন জানিয়েছেন, “এই জমি মাফিয়াদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে প্রশাসন । ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

