‘মদ্যপ’ শিক্ষক যখন বেসামাল !

তিনি মদ পান করে প্রায়শই আসতেন বিদ্যালয়ে এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর আগে যদিও প্রকাশ্যে আসেনি এমন ঘটনা। তবে শনিবার সরকারি বিদ্যালয়ের মূল দরজার বাইরে মদ্যপ অবস্থায় পড়ে রইলেন ওই বিদ্যালয়েরই শিক্ষক।

মদ্যপান করে এতটাই বেসামাল ছিলেন তিনি, নিজেকে সামলাতে না পেরে স্কুলের গেটের সামনেই বেহুঁশ হয়ে পড়ে রইলেন বেশ কিছুক্ষণ। তাঁর মুখ থেকে বের হচ্ছে মদের গন্ধও। হিন্দি বিভাগের শিক্ষকের এমন কাজে অবাক সকলে! বর্ধমান শিবকুমার হরিজন প্রাথমিক বিদ্যালয়ের হিন্দি বিভাগের সহ শিক্ষক জয়রাম কুমার সিং-এর এমন ঘটনা ভাবাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে।

সূত্রের খবর, শনিবার স্কুলের বন্ধ গেটের সামনেই শুয়ে পড়েন মানুষ তৈরির কারিগর! এমন বেনজির ঘটনার সাক্ষী থাকল বর্ধমান শিবকুমার হরিজন প্রাথমিক বিদ্যালয়।

জানা যাচ্ছে, ওই শিক্ষকের বয়স প্রায় ৫০ বছর। দীর্ঘ ২৫ বছর ধরে এই স্কুলেই শিক্ষকতা করছেন তিনি। তবে গত দু-তিন বছর ধরে তিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বারংবার। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মালিক বলেন, মদ্যপ অবস্থায় স্কুলে এর আগেও এসেছেন এই শিক্ষক। তবে এই বিষয়ে জেলা স্কুল পরিদর্শকেও জানানো হয়েছে।

তবে শিক্ষকের এহেন কর্মকাণ্ডে কী শিখবে আগামী প্রজন্ম? কী জানবে ছাত্র-ছাত্রীরা? বর্ধমানের এই বেনজির ঘটনা কিন্তু সেই প্রশ্নই তুলে দিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube