৫০ দিন অধরা সন্দেশখালির দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান। ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডির আধিকারিকরা রেশন বণ্টন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তল্লাশি করতে। বাড়িতে ঢুকতেই পারেননি আধিকারিকরা, উপরন্তু গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন তাঁরা। হয় রক্তারক্তি কাণ্ড। তারপর থেকেই কার্যত উধাও শেখ শাহজাহান।
এবার রেশন বণ্টন দুর্নীতিতে ইডির নতুন সংযোজন। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির টাকা শেখ শাজাহানের কাছ থেকে গিয়ে পৌঁছত অরুণ সেনগুপ্ত নামে এই ব্যবসায়ীর কাছে। আর সেই টাকা দিয়েই চলত ব্যবসা। শুক্রবার ব্যবসায়ীর বিরাটি এলাকার বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান, পরে তার ধর্মতলার অফিসেও চালানো হয় তল্লাশি।
ইডি সূত্রের খবর বাড়ি ও অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি। যার মধ্যে শেখ শাহজাহানের সঙ্গে লেনদেন সংক্রান্ত নথিও মিলেছে। উদ্ধার হওয়া নথির তথ্য ধরেই করা হবে জিজ্ঞাসাবাদ। সেই কারণে নোটিশ পাঠিয়ে ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে আগামী সোমবার সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

