রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নেতৃত্বে শনিবার দুপুরে রাজ্যের সমস্ত এসপি-দের (SP) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, ভবানী ভবনে।
সন্দেশখালিকাণ্ড নিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নের মুখে। সন্দেশখালি ইস্যু নিয়ে বিরোধীরা বারংবার যখন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলছেন। একই সঙ্গে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে যাতে রাজ্যে আর নতুন করে কোনো আইন-শৃঙ্খলার অবনতি না হয় তার জন্যই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানাচ্ছে সূত্র।
সূত্রের খবর, এই বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন অংশে নাশকতা মূলক কাজ রাখতে, নাকা চেকিংয়ের ওপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা, এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মতো বিষয় নিয়ে আলচনা করতে পারেন রাজ্য পুলিশের কর্ম কর্তারা। শুধু তাই নয় সন্দেশখালি প্রসঙ্গও উঠতে পারে এই বৈঠকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

