মধ্যমগ্রাম পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সাহারা বিদ্যাভবন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে খুলে গেল স্মার্ট ক্লাস রুম। এই ক্লাস রুমের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেইখানেই উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পুরো প্রধান, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সহ অন্যান্যরা।
এদিন সাহারা বিদ্যাভবন এ একটি ক্লাস রুমকে স্মার্ট ক্লাসরুমে পরিণত করা হয়। ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য এই স্মার্ট ক্লাস রুম তৈরি করা হয়েছে বলে জানান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোকে এভাবেই স্মার্ট ক্লাসরুমে পরিণত করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।
উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ সন্দেশখালি নিয়েও মুখ খোলেন। তিনি জানান, সন্দেশখালি নিয়ে রাজীব কুমারের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, আসলে উনি বলতে চেয়েছেন আইন আইনের মতই চলবে। মুখ্যমন্ত্রী সন্দেশখালির বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। কেউ অন্যায় করেছে তাঁর পরিবর্তে আবার আরেকজন অন্যায় করবে এটা মেনে নেওয়া হবে না” এই বলে ডিজির বক্তব্যকে সমর্থন করলেন খাদ্যমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

