অবাধে চলছিল মাটি কাটার কাজ, কখনও বা বালি তোলার কাজ। অবৈধ কাজ হওয়া সত্বেও এই কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এমনই অভিযোগ ওঠে কল্যাণীর কাছারি পাড়া এলাকায়। অভিযোগ জানান স্থানীয় মানুষ।
কল্যানী মহকুমার গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ এলাকা থেকে অবৈধভাবে কখনও মাটি কাটা কখনো বালি তোলার অভিযোগ আসছিল। স্থানীয়দের সেই অভিযোগ পেয়ে কল্যাণী মহাকুমার ভূমি ও ভূমি রাজস্ব দফতর আধিকারিকরা শনিবার সকালে প্রথমে কাছারি পাড়ায় বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল সেখানে তল্লাশি অভিযান চালান। সূত্রের খবর, পরে আধিকারিকদের দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিনটি ট্রলার ও মাটিকাটার সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করেন রাজস্ব দফতরের আধিকারিকরা।
পাশাপাশি কল্যানীর চর জাজিরায় অবৈধ ভাবে বলি তোলা হয় বলে অভিযোগ । সূত্রের খবর, ওই এলাকায় নদীর ধারে চর পড়েছে। সেই অঞ্চল থেকেই কাটা হত মাটি, অভিযোগ এমনটাই। সেইখানে মাটি কেটে রাখা ছিল বলে জানা যাচ্ছে। ওই এলাকাতে গিয়েও পড়ে থাকা জিনিস বাজেয়াপ্ত করে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।
তবে কে বা কারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

