শনিবার উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। একই সঙ্গে রয়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালি পরিদর্শন তাঁরা।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের এই এলাকাগুলি মূলত ভেড়ি অধ্যুষিত এলাকা। যে সমস্ত সেচ খাল দখল করে ভেড়ি তৈরি করা হয়েছিল, সেই সব ভেড়ি এবং সেচ খাল আলাদা করার পরিকল্পনা রয়েছে তাঁদের, সূত্রের খবর। সেচ দফতরের দক্ষিণবঙ্গের মুখ্য বাস্তুকার সুব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেচ দফতরের অন্যান্য বিশেষজ্ঞ আধিকারিকরা সঙ্গে রয়েছেন।
শেখ শাহজাহান, উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি দখল করে বেআইনি ভেড়ি নির্মাণের অভিযোগ ওঠে আগেই। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বেআইনি ভেড়িগুলিকে ভেঙে ফেলা হবে বলে সূত্রের খবর। সেচের কৃষিকাজের জন্য যে সমস্ত খাল ছিল, সেই সমস্ত খাল জোর করে দখল করে নেওয়া হয়। সেচমন্ত্রীর উপস্থিতিতে সেচ দফতরের আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

