পরনে শাড়ি, মুখ ঢাকা সাদা ওড়নায় । এই যথেষ্ট । এতেই কার্যত কর্তব্যরত দুঁদে পুলিশ কর্তাদের টেক্কা দিয়ে দিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । শনিবার তাঁর সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই-এর সভাপতি ধ্রুবজ্যোতি । অবশেষে পুলিশকে ফাঁকি দিয়ে পৌঁছলেন সন্দেশখালিতে ।
সন্দেশখালি গ্রামে ঢুকে টোটোয় চেপে পরিদর্শন করলেন গোটা গ্রাম । এদিন সন্দেশখালির পুকুরপাড়া গ্রামে যান তিনি । কথা বলেন গ্রামের বাসিন্দাদের সঙ্গেও । সেখানে বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতাদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগও শোনেন তিনি ।
তবে পরবর্তীতে আজও পুলিশের বাধার মুখে পড়তে হয় তাঁকে । এদিন পুলিশ তাঁকে ১৪৪ ধারার কাগজ দেখালে পুলিশের কাছে তাঁর দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি করা থাকলে তিনি একাই যাবেন সেখানে । একই সঙ্গে তাঁর প্রশ্ন, ১৪৪ ধারা জারি করা থাকলে কীভাবে মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক এলাকায় ঢুকতে পারলেন ?
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই সন্ত্রস্ত সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেছিলেন বাম নেত্রী । তবে সেবার ন্যাজাট পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে ও তাঁর সঙ্গীদের । ফলে সেদিন গ্রামে ঢোকা আর হয়নি তাঁর, কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

