বিজেপি কর্মীর উপর হামলা, কাঠগড়ায় শাসকদল!

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায় বিজেপি দল করার অপরাধে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত আমতলিতে । ঘটনার তদন্তে নেমেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ।

এই ঘটনায় গুরুতর জখম হন কিশোর মন্ডল নামে এক বিজেপি কর্মী । তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর মা লক্ষ্মী মন্ডলও । আহতদের উদ্ধার করে ছোট মোল্লাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শুক্রবার রাতে । এলাকার তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ করেছেন কিশোর । যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির । পাল্টা তাঁদের দাবি সন্দেশখালির ঘটনার আঁচ আমতলিতে ছড়ানোর চেষ্টা করছিলেন কিশোর । তাঁর প্রতিবাদ করেন মনোরঞ্জন সহ গ্রামের অন্যান্যরা । এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টার কারনেই তাঁকে গ্রামের মানুষজন মারধর করেছে । পাল্টা অভিযোগ তোলা হয়, তৃণমূলকে বদনামের চেষ্টা করছে কিশোর ।

স্থানীয় সূত্রের খবর, এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত কিশোর । গত পঞ্চায়েত নির্বাচনে তিনি পঞ্চায়েত সমিতির প্রার্থীও হয়ে ছিলেন । কিশোরের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই মনোরঞ্জন সহ এলাকার অন্যান্য তৃণমূল কর্মীরা কার্যত তাঁর উপর নানাভাবে চড়াও হয় । তাঁর দাবি, বাড়ি ভাংচুর করে সহ তাঁর দোকানও বন্ধ করে দেওয়া হয় ।তাঁর আরও এদিন তাঁর বাড়ির ভাড়াটে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন মনোরঞ্জন । সেই ঘটনার প্রতিবাদ করলে তাঁর উপর চড়াও হয়ে মারধর করে সে ।

ছেলেকে মার খেতে দেখে মা বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । কিশোরের দাবি, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জন মন্ডলের নির্দেশেই এই হামলা হয়েছে তাঁর উপর । বিজেপি দল করার অপরাধেই বারে বারে তাঁর এবং তাঁর পরিবারের উপর এই অত্যাচার হচ্ছে । খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় । সঠিক কী ঘটনা ঘটেছে ক্ষতিয়ে দেখছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube