রাজ্যের বিরোধীদল বিজেপির পক্ষ থেকে বারংবার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ ছিল, দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা বসবাস শুরু করেছে। তাঁদের কোনও পরিচয়পত্র নেই, নেই কোনও ভোটার কার্ডও। গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদল বিশেষ করে নির্বাচনের আগে এই রোহিঙ্গাদের প্রবেশের ব্যবস্থা করে। শুধুমাত্র ভোট পাওয়ার কারণেই শাসকদল এমন করে বলে অভিযোগ করেছিল বিজেপি নেতৃত্ব।
এইবার লোকসভা নির্বাচনের আগে সেই অভিযোগ খতিয়ে দেখতে বারুইপুর থানার হারদা কুড়ালি গ্রামে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সূত্রের খবর, বারুইপুর, ক্যানিং, বকুলতলা ও কুলতলি এলাকার মোট পাঁচ জায়গায় যাওয়ার সম্ভাবনা।
পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সহ মোট ছয় জনের একটি প্রতিনিধি দল ও রাজ্যের বেশ কয়েকজন আইনজীবী দক্ষিণ ২৪ পরগণার পাঁচটি এলাকায় যাবেন, সূত্রের খবর। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য হিসেবে থাকছেন, নরসিমা রেড্ডি, প্রাক্তন প্রধান বিচারপতি; পাটনা হাইকোর্ট, রাজপাল সিং; আইপিএস আইজি স্ট্রেট ক্রাইম ব্রাঞ্চ, চারু য়ালি খান্না; আইনজীবী ও সদস্য NCW, ওম প্রকাশ ভয়াস; আইনজীবী ও জয়েন্ট রেজিস্ট্রার (ল) NHRC, সঞ্জীব নায়েক, সাংবাদিক এবং ভবন বাজাজ; আইনজীবী এবং কনসালটেন্ট NHRC এবং NCPCR।
রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা। বেশ কয়েকটি থানার আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানা যাচ্ছে।
তারপর সার্বিক রিপোর্ট বানিয়ে রিপোর্ট তৈরি করবেন। শনিবার এবং রবিবার তাঁরা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় যাবেন। জোর করে জমি দখল, রোহিঙ্গা ইস্যুর উপর বেশি করে খোঁজ নেবেন। তাছাড়াও পঞ্চায়েত ভোট পরবর্তী অসন্তোষের বিষয়েও তাঁরা খোঁজ নেবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

