যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? তদন্তে পুলিশ

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ গেল ২ জনের। পরস্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সম্পর্কের টানপোড়েন। সমাজমাধ্যমে ‘চলে যাচ্ছি’ মেসেজ দিয়ে এক ওড়নায় ঝুললো প্রেমিক-প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।

দুর্গাপুর থানার স্টিল টাউনশিপের নিউটন এলাকায় প্রেমিকার বাড়ির ভেতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার প্রেমিক এবং প্রেমিকার ঝুলন্ত দেহ। মৃত প্রেমিকের নাম রাজকুমার মণ্ডল বয়স ৩৬, দুর্গাপুরের কুরুড়িয়াডাঙার বাসিন্দা। মৃতা প্রেমিকার নাম সুপ্রভা ভুঁই বয়স ৩২, দুর্গাপুরের নিউটনের বাসিন্দা। সুপ্রভা ভুঁইয়ের স্বামী বরুণ ভুঁইয়ের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল রাজকুমার মণ্ডলের। সেই সূত্র ধরেই বাড়িতে আসা-যাওয়া ছিল রাজকুমারের। তখনই সুপ্রভার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজকুমারের বলে সূত্রের খবর।

এই ঘটনা জানতে পেরে স্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকত রাজকুমারের। সেই বিবাদের জেরেই মাস দুয়েক আগে আত্মঘাতী হন রাজকুমারের স্ত্রী। তারপরেই সুপ্রভার সঙ্গে আরও ঘনিষ্ঠতা বেড়ে যায় রাজকুমারের, বলেই জানা গিয়েছে। শুক্রবার সকালে সুপ্রভার ছেলে স্কুলে এবং স্বামী বরুণ ভুঁই ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতে বেরিয়ে যান। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই সুপ্রভার তাঁর স্বামীকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন “চলে যাচ্ছি”।

এই মেসেজ পেয়েই তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন বরুণ ভুঁই। তখনই বাড়িতে পৌঁছে জানালার পর্দা সরিয়ে দেখেন বন্ধু রাজকুমার এবং স্ত্রী সুপ্রভার দেহ ঝুলছে একই ওড়নায়। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ পৌঁছে উদ্ধার করে মৃতদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ জানিয়েছেন,”ডিজিটাল তথ্য পাওয়া গেছে। সেই তথ্য দেখে আত্মঘাতী বলেই প্রাথমিক অনুমান। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।” অবৈধ সম্পর্কের জেরে মৃত্যু! নাকি এর অন্তরালে রয়েছে অন্য কোন রহস্য! পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube