মার্চ মাসেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । তার আগেই দফায় দফায় সারা হচ্ছে বৈঠক । শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত হল । সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ও পুলিশ সুপাররা । রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে মূলত রাজ্যের সামগ্রিক পরিস্থিতি ক্ষতিয়ে দেখতেই আজকের এই বৈঠক বলে জানা যাচ্ছে ।
আগের কর্মসূচী বদল করে ৪ মার্চের বদলে আগামী ৩ মার্চ পশ্চিমবঙ্গে আসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । প্রতিবারের মতোই তার আগেই এক প্রকার প্রস্তুতি বৈঠক সেরে নিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা । সব জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে এই বৈঠক শুরু করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ।
একই সঙ্গে জানা যাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন । পাশাপাশি আরও জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি উত্তর ২৪ন পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে । সুতরাং আগামী ৩ মার্চের আগে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

