জরুরি ভিত্তিতে দিল্লি যাত্রা শুভেন্দু অধিকারীর! কেন্দ্রবিন্দু সন্দেশখালি?

শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জানা যাচ্ছে, আজ জরুরি ভিত্তিতেই তাঁর এই দিল্লি যাত্রা । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে । তাঁর দিল্লি যাত্রা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা ।

জানা যায় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শনিবার তলব করা হয় বিরোধী দলনেতাকে । বিজেপি সূত্রে খবর, অমিত শাহ ও জে পি নাড্ডার মতো কেন্দ্রীয় মন্ত্রী মূলত সন্দেশখালির পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়েছেন । তার কারণ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা সন্দেশখালি ঢুকতে গিয়ে পুলিশের হাতে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছেন ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সন্দেশখালি বিষয়টি নিয়েই আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার সম্ভাবনাও রয়েছে শুভেন্দু অধিকারীর । সন্দেশখালি কাণ্ডে সাধারণ মানুষের অভিযোগগুলিকেই তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে । সন্দেশখালি কাণ্ডে মূল অভিযোগগুলি উঠেছে জমি দখল ও নারী নির্যাতন নিয়ে; এই সকল অভিযোগই আজ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে পেশ করবেন বিরোধী দলনেতা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube