টাকা দিয়ে চাকরি দেওয়ার মামলায় আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক । ২০১৯ সালে দিনহাটা থানায় টাকার বিনিময়ে চাকুরি দেওয়ার অভিযোগ উঠেছিল নিশীথের বিরুদ্ধে । জানা যায়, ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে ।
সেই সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি । কিন্তু আজ পর্যন্ত পুলিশ সেই মামলায় চার্জশিট আদালতে জমা করতে পারেনি বলে উঠছে অভিযোগ । বুধবার কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে সেই রায়ে স্থগিতাদেশ দিলেন ।
রায়তে স্থগিতাদেশ দেওয়ার কারণ পুলিশ এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারেনি এই মামলায় । নিশীথের আইনজীবি রাজদীপ মজুমদারের মারফত দীর্ঘদিন ধরে চলা এই মামলায় রেহাইয়ের আবেদন করেছিলেন নিশীথ । আবেদন করাতে বিচারপতি নিশীথের বিরুদ্ধে এই মামলায় ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন । ফলে লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তি পেলেন নিশীথ প্রামানিক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

