রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প পথ কী?

ফের বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু । আগামী ২৭ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু । ২৭ তারিখ সেতুর উপর দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২৭ শে ফেব্রুয়ারি রাত ১ টা থেকে রাত ৩ টে পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের জন্য ।

এই বিষয়ে কলকাতা পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, ২৭ শে ফেব্রুয়ারি রাত ১ টা থেকে ৩ টে পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ধরে আসা সমস্ত ধরণের যানবাহনকে পূর্বমুখী করা হবে । সমস্ত যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্যান্ড রোড থেকে হাওড়া ব্রিজ থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।

ওইদিন, খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলোকে হেস্টিংসের দিকে ঘোরানো হবে স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ধরার জন্য । এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে যাতে যানবাহনগুলো স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে যেতে পারে । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ঘণ্টার জন্য ঘুরপথে এইদিন রাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে । রাত ৩ টের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলেই জানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube