বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে শিখ সম্প্রদায়ের ডেপুটেশন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার গুরুদ্বারার ৭ জনের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন । অপরদিকে মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে শিখ সম্প্রদায়ের ধরনা আজ তৃতীয় দিনে পড়ল ।

সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক কর্তব্যরত শিখ আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে ‘খালিস্তানি’ মন্তব্য করার প্রতিবাদে মঙ্গলবার থেকে ধরনা আন্দোলন চালাচ্ছেন শিখ সম্প্রদায়ের একাংশ । এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ গুরুদ্বারার ৭ জনের প্রতিনিধি দল রাজভবনে এসে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন । এদিন তাঁরা এই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবিও করেন ।

পাশাপাশি শিখ সম্প্রদায়ের একাংশের মূলত আরও দাবি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মন্তব্যের কারণে ক্ষমা চাইতে হবে । এর পাশাপাশি যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের সকলকে দল থেকে বহিষ্কার করতে হবে । যদিও বিজেপির রাজ্য সদর দফতরের সামনে শিখ সম্প্রদায়ের এই ধর্ণা-অবস্থান তাঁরা এখনই প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন তাঁরা ।

শিখ সম্প্রদায়ের প্রতিনিধি, গুরমিত সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “বিরোধী দলনেতা সন্দেশখালিতে গিয়ে একজন শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তাতে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে । তাই আজ আমরা রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করে নিজেদের কথা জানিয়েছি” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube