নিউজটাইম ওয়েবডেস্ক : মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগে পরীক্ষা বাতিল করা হল এক পরীক্ষার্থীর। ঘটনাটি শহর শিলিগুড়ির মার্গারেট (এস এন) ইংলিশ স্কুল পরীক্ষা কেন্দ্রের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।
মার্গারেট (এস এন) ইংলিশ স্কুলে পরীক্ষা সিট পড়েছিল শ্রী গুরু বিদ্যামন্দিরের পরীক্ষার্থীদের। শুক্রবার ছিল দর্শন বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে নীরিক্ষকের তরফে একাধিকবার সচেতন করা হয় পরীক্ষার্থীদের। কিন্তু তখনও ওই পরীক্ষার্থী কোনও সদুত্তর দেয়নি। এরপর,পরীক্ষা শুরুর প্রায় এক ঘন্টা পরে বিষয়টি নজরে আসে নীরিক্ষকের। যদিও বিষয়টি প্রথমে ওই পরীক্ষার্থী মানতে রাজি হয়নি। পরে জেরার মুখে পড়ে সবটাই স্বীকার করে পরীক্ষার্থী। এরপর অবশ্য ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়। বাতিল করা হয়েছে ওই পরীক্ষার্থীর পরীক্ষাও, এমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের শিলিগুড়ি শিক্ষা জেলার যুগ্ম আহ্বায়ক রাম ছেত্রী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

