শনিবার সকাল বেলা ফুলবাড়ি ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতি দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত হাতির আক্রমণে কোনও রকমের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হাতিটি ইতিমধ্যে আশ্রয় নিয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পাশে, ভোলার মোড় আরপিএফ এর চার নম্বর ব্যাটেলিয়ানে ভিতরে। হাতি লোকালয়ে চলে আসার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি ডাব গ্রাম রেঞ্জের বন কর্মীরা। তাঁরা ইতিমধ্যে হাতিটিকে নজরে রাখতে শুরু করেছেন।
মনে করা হচ্ছে হাতিটি বৈকন্ঠপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে খাবারের খোঁজে। দিনের আলো ফুটতেই হয়তো পথ ভুলে আর জঙ্গলে ফিরতে পারেনি। তবে বন দফতরের কর্মীরা নজর রাখছেন এবং সন্ধ্যা নাগাদ হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।
ইতিমধ্যে লোকালয়ে এত বড় হাতি চলে এসেছে খবর শুনে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন হাতি দেখতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

