গত ১৬ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর বিসর্জনের দিন অভিযোগ ওঠে পুরুলিয়া মেডিক্যাল কলেজের দু’পক্ষের পড়ুয়াদের মধ্যে বচসা হয়। এই দু’পক্ষেই প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা ছিলেন। এরপরেই হেনস্থার শিকার হন এক পড়ুয়া। দ্বিতীয় বর্ষের পড়ুয়া র্যাগিং-এর অভিযোগ করেন ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (দিল্লী)তে, তারপরই গোটা ঘটনা সামনে আসে। র্যাগিং-এর বিষয়ে তৎপরতা দেখায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এর আগেও রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে র্যাগিং সংক্রান্ত। এমতাবস্থায়, পুরুলিয়া মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। যদিও অভিযোগ পেয়ে তৎপরতা দেখায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। র্যাগিং-এর অভিযোগের ভিত্তিতে সমস্ত ডাক্তারি পড়ুয়ার অভিভাবকদের ডাকার পাশাপাশি যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই অ্যান্টি র্যাগিং কমিটি দু’দফায় বৈঠক করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ডাঃ সুকমল বিষয়ী বলেন, যাতে এধরনের ঘটনা না ঘটে তার জন্য মেডিক্যাল কলেজের ১০-১২ জন পড়ুয়ার মধ্যে এক একজন করে মেন্টরশিপ গঠন করা হয়েছে। একইসঙ্গে পড়ুয়াদের কাউন্সিলিং করাও হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

