শীতলকুচি কাণ্ডে কোচবিহারের জেলাশাসককে ভর্ৎসনা করল হাইকোর্ট

গত বিধানসভা নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতল কুচিতে খুন হন বিজেপি কর্মী আনন্দ বর্মন। সেই বিষয়ে নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। তদন্তে নামে সিবিআই। চার্জশিটও জমা দেয়। তবে যেহেতু এটি ‘আর্মস ও এক্সপ্লোসিভ’ আইনের মামলা, তাই এই মামলার চার্জশিট জমা হলেও ট্রায়াল শুরুর আগে জেলাশাসকের অনুমতি প্রয়োজন হয়। তাই সিবিআইয়ের তরফে গত ১৩/৯/২০২২ তারিখে জেলাশাসকের অনুমতির জন্য আবেদন করেন। কিন্তু এখনও মেলেনি সেই অনুমতি। এই বিষয়টি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি জেলাশাসককে ভর্ৎসনা করেন।

ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সুদীপ্ত মজুমদার বলেন, “আজ এই মামলায় এক অভিযুক্ত জামিনের আবেদন করেছিল। তখন আমরা জেলাশাকের অনুমতি না পাওয়ার বিষয়টি বিচারপতিদের নজরে নিয়ে আসি।” সব শুনে কোচবিহারের জেলাশাসককে ভর্ৎসনা করে আদালত। হাইকোর্ট জানায়, এটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছে। কেন এত মাস পরেও অনুমতি দেওয়া হয়নি তার কারণ দর্শিয়ে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় বিজেপি কর্মী আনন্দ বর্মনের। এরপর ওইদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই মামলার তদন্ত শুরু করে সিবিআই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube