পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে অভিযোগে এবার কড়া হাইকোর্ট

সন্দেশখালি নিয়ে ক্রমশই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। এমতাবস্থায়, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল তা দেখতে চাইল হাইকোর্ট।

পঞ্চায়েত নির্বাচনে অশান্তির পর, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় শুক্রবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)-কে বলেন,”পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল তা দেখতে চাই।”

শুক্রবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)-সহ পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা মামলার আইনজীবীদের পঞ্চায়েতে সন্দেশখালি নিয়ে সমস্ত অভিযোগ খুঁজে বার করতে বলল হাইকোর্ট। প্রধান বিচারপতি জানান, আগামী সোমবার সন্দেশখালি মামলার শুনানির সময় ওই বিষয়টিও নজরে আনতে চায় আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “আমার যত দূর মনে পড়ছে সন্দেশখালি নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে কী অভিযোগ ছিল দেখতে চাই। ওই মামলাটি কে করেছিলেন তা খুঁজে বার করা হোক।”

একইসঙ্গে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কমিশনকে প্রশ্ন করেন,”সব পক্ষের আইনজীবীদের কেন দেওয়া হলো না হলফনামার কপি?? কেনই বা উপস্থিত নেই,সব পক্ষের আইনজীবী? তাঁদের কি মামলা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই?”

২১শে মার্চ মামলার পরবর্তী শুনানি। তার আগে সব পক্ষকে কপি সার্ভ করার নির্দেশ কমিশনকে, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube