দুর্গাপুরে কাজের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ

কাজের দাবিতে কারখানার গেট আটকে দিয়ে তুমুল বিক্ষোভ! পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ। দুর্গাপুরে বেসরকারি এক ইস্পাত কারখানার ঘটনা। স্থানীয়রা চাকরি পাচ্ছে না অথচ বহিরাগতরা দিব্বি কাজ করছে কারখানায়। বারবার বলেও কাজের কাজ কিছু না হওয়াতে শুক্রবার দুর্গাপুরে কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেট আটকে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন।

তাঁদের অভিযোগ, কারখানার ভিতর অনেক সাবমারসিবল পাম্প লাগানো হয়েছে যার জেরে এলাকায় জলের সংকট তৈরী হচ্ছে, গরমকালে এটা ভয়ঙ্কর আকার ধারণ করে। অথচ সব কষ্ট সহ্য করার পরও কর্তৃপক্ষ বাইরের লোককে কাজে নিচ্ছে কিন্তু স্থানীয়দের বঞ্চিত করছেন। কারখানার গেট আটকে স্থানীয়দের তুমুল বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা তৈরী হয় কারখানা চত্বরে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী, কিন্তু পুলিশকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যাকে সামনে রেখে যখন এলাকাবাসী আন্দোলন শুরু করে তখন নেতা থেকে কর্তৃপক্ষ সবাই সমস্যা মিটে যাবে বলে প্রতিশ্রুতি দেয়, তবে সমাধান হয় না। তাই বাধ্য হয়ে তাঁরা কারখানার গেট আটকে রেখে আন্দোলনে সামিল হয়েছেন। এবারও সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। কাজের দাবি মানা না হলে এবার লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube