বালির স্তূপের নিচেই ছিল মর্টার শেল!

মজুদ করা বালি সরাতেই বেরিয়ে এলো মর্টার শেল! খবর পেয়ে ছুটে এল সেনাবাহিনী। একে ঘিরেই এবার দিনভর হুলুস্থুলকাণ্ড ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকায় স্থানীয় বাসিন্দা ভিকি রায়। তিনি তাঁর বাড়িতে বালি পাথর মজুদ রেখে ব্যাবসা করেন। বৃহস্পতিবার সকালে ওই বালি সরাচ্ছিলেন কর্মীরা। আচমকাই তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি মর্টার শেল। দেখতে পেয়ে তিনি ময়নাগুড়ি থানায় খবর দেন। খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তদন্তর পর পুলিশের তরফে যোগাযোগ করা হয় সেনাবাহিনীর সঙ্গে। পাশাপাশি ওই এলাকা ঘিরে দিয়ে আশপাশের বাড়ির লোকেদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন পুলিশ কর্মীরা। ইতিমধ্যে মর্টার শেল দেখতে প্রচুর মানুষের ভিড় জমায় ওই ব্যাবসায়ীর বাড়ির কাছে। পুলিশ তাঁদেরকেও সরিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনীর বোম স্কোয়াড টিম। তাঁরা পরীক্ষা নিরীক্ষার পর সেটিকে ওইখানেই নিষ্ক্রিয় করে। বালি পাথর ব্যাবসায়ী ভিকি রায় বলেন, এই বালি তারা ওদলাবাড়ি থেকে কিনে এনেছিল। সকালে বালি সরাতে গেলে শেল নজরে আসে। তখন তিনি পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা ভাস্কর রায় বলেন যারা বালি পাথরের ব্যাবসা করেন তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিৎ। নইলে এরপর এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে ক্রান্তিতে মর্টার শেল ফেটেছিল। মানুষের মৃত্যু হয়েছিলো।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube