লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর ঘটনা! ঝোপের মধ্যে থেকে উদ্ধার তিনটি ব্যাগ, সেই ব্যাগ থেকে উদ্ধার কয়েকশো ভোটার কার্ড!
ঝোপের মধ্যে থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড! ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদা থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায়। চাকদা-বনগাঁ রাজ্য সড়কের একদম পাশে রয়েছে ঝোপঝাড়, তার মধ্যে থেকে উদ্ধার হয় কয়েক ব্যাগ ভোটার কার্ড।
ঘটনার খবর পেতেই ছুটে আসে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী, এরপর এই ভোটার কার্ডগুলি কোথা থেকে কী ভাবে এলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের কাছ থেকে। স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার ঠিকানার কার্ড রয়েছে। তবে কেমন করে এই ভোটার কার্ড গুলি ঝোপের মধ্যে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

