ভোজেরহাট থেকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছেন কলকাতার লেদার কমপ্লেক্স থানা। Section 151 of the CrPC তে গ্রেফতার তিনি।
অর্থাৎ তাঁকে ‘Preventive Arrest‘ করা হয়েছে এর অর্থ সন্দেশখালিতে যে হেতু বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা এখনও বলবৎ রয়েছে সেই হেতু সেখানে গিয়ে নতুন করে আর কোন অঘটন না ঘটে, তার জন্য এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে পুলিশ যেকোনো জায়গা থেকেই গ্রেফতার করতে পারেন। তবে এই ধারা প্রয়োগের শর্তসাপেক্ষে যে কোন সময় জামিন পেতে পারেন লকেট। তাঁকে নিয়ে আসা হচ্ছে লালবাজারে।
সন্দেশখালিতে ঢুকতে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে বাধা দেয় পুলিশ। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যের নেতৃত্বে সেই প্রতিনিধি দলকে সন্দেশখালি থেকে বেশ কিছুটা দূরে ভোজেরহাট এলাকায় আটকে দেওয়া হয়েছিল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

