রেশন বণ্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডির ফের তল্লাশি অভিযান। ফের ইডির ৬টি জায়গায় তল্লাশি অভিযান। বাঁশদ্রোণী, হাওড়া, বিরাটি সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি ইডির। হাওড়া হালদার পাড়ায় পার্থ প্রতিম সেনগুপ্তর বাড়িতে ইডির তল্লাশি। পেশায় ব্যাবসায়ী পার্থ প্রতিম সেনগুপ্ত। প্রেট্রোল পাম্প, মাছের ব্যবসা ও আছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জমি কেড়ে নেওয় এবং খুন।
শুক্রবার সকালে হাওড়ায় ইডি হানা। হালদার পাড়ায় পার্থ প্রতিম সেনগুপ্ত নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই হানা। স্থানীয় সূত্রে খবর, অতীতে তাঁর চিংড়ি মাছের ব্যবসা ছিল। এখন সেই সংক্রান্ত বিষয়ে কোনও যোগাযোগ আছে বলে স্থানীয় সূত্রে খবর।
স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কয়েকবছর আগে আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়েও অভিযোগ ওঠে তাঁর পরিবারের সদস্যের বিরুদ্ধে। সূত্রের খবর, শেখ শাহজাহানের সূত্র ধরেই এই ইডি তল্লাশি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

