বসন্তের শুরুতেই গরম-বৃষ্টি মিলিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। গতকাল রাতে তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও গোটা রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে এই দুর্যোগ চলবে আরও কিছুদিন। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস। অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শিলাবৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর এই জোলো হাওয়াই রাজ্যে বৃষ্টিপাতের কারণ।
গত দুদিন ধরে বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘন্টার জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

