বিদায় নিল শীত, থাকছে বৃষ্টির সতর্কতা

ফেব্রুয়ারিতেই কার্যত উধাও শীত । দিনের বেলায় রীতিমতো ঘামছে দক্ষিণবঙ্গবাসী । ওদিকে চলছে অসময়ের বৃষ্টি । মঙ্গলবার, বুধবারের পর আজ বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় । ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আজ শিলাবৃষ্টি হতে পারে ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে । গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সাতটি জেলায় । দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে ।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতাও ৷ এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে । শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা । উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বলেই জানা যাচ্ছে ।

আজ উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী ৪৮ ঘন্টার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । কমেছে তাপমাত্রাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube