মনীষীর জন্মদিনে মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে রাজনীতি শাসক-বিরোধীর। সেই রাজনীতির ক্ষোভে আগুন লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ বৃহস্পতিবার সকালে চুঁচুড়ার বড় বাজারে শিক্ষাবিদ মনিষী ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে তৃণমূল মালা দিয়ে তালা আটকে চলে যায়। বেলায় লকেট চট্টোপাধ্যায় মালা দিতে এসে গ্রিলে তালা ঝুলছে দেখে ক্ষোভ প্রকাশ করেন। মূর্তির সামনে বসে পড়েন লকেট। সেই প্রতিবাদে চুঁচুড়া বাঁশবেড়িয়া রোড অবরোধ করে বিজেপি কর্মীরা।
লকেট বলেন, “তৃণমূল বিধায়ক মনে করছে এটাও তাঁদের সম্পত্তি হয়ে গেছে। তাই মনিষীদের নিয়ে রাজনীতি করছে।” এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “বিজেপি মনিষীদের খোঁজ রাখে না। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। রবীন্দ্রনাথের নোবেল খুঁজে বের করতে পারেনি। ভূদেব মুখোপাধ্যায়কে সম্মান জানাচ্ছে এখন ভোট আসছে বলে।”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

