ভুয়ো কল সেন্টার নিয়ে সক্রিয় ইডি! শহর জুড়ে চলল তল্লাশি

বুধবার সাতসকালে ফের অ্যাকশনে নামল ইডি । ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে তল্লাশি চলছে ইডির । প্রায় ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় বেনিয়াপুকুরে ইডির টিম হানা দিয়েছে । মূল অভিযুক্ত ধৃত কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি । সকাল থেকে বেনিয়াপুকুর, বাগুইআটি ও হলদিরামে চলছে তল্লাশি অভিযান ।

ইডির দাবি, ২০০৫-এ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় ১ হাজার কোটি আত্মসাৎ করেছেন ধৃত কুণাল । সিআইডি হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন অভিযুক্ত, এমনটাই দাবি করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ।

ভুয়ো কল সেন্টার খুলে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগের মামলায় এবার শহরজুড়ে অভিযান চালাচ্ছে ইডি । এই মামলায় মূল অভিযুক্ত কুণাল গুপ্তাকে আগেই গ্রেফতার করে সিআইডি । এবার তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি । সকাল থেকে বেনিয়াপুকুরের ১১ , তাঁতিবাগান লেনে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

ইডি-র দাবি, ২০০৫ সালে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণা করেছেন কুণাল । দীর্ঘদিন দুবাইতে ছিলেন অভিযুক্ত । তাঁর নামে লুক আউট সার্কুলারও জারি করে রেখেছিল ইডি । অভিযোগ ওঠে, সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন কুণাল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube