সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

সন্দেশখালিতে নারী নির্যাতন এবং শাসকদলের নেতাদের করা হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার দুপুরে কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি। অভিযোগ রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলছে।

নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায় এদিন তাঁরা। মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে, পশ্চিমবঙ্গের জরুরি অবস্থা চালু করা উচিত। এই ধরনের নিপীড়নের ঘটনা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে পথে যাবে দাবি জানায় এবিভিপি।

অন্য দিকে সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদে এবং রাজ্য জুড়ে নারী নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার কুচবিহার পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপির সদস্যরা। পুলিশ সুপারের দফতরের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবিভিপির সদস্যরা। পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে পুলিশ সুপারের দফতরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube