আগামী ৬ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী?

সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে মার্চের শুরুতেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে ৭ই মার্চ বঙ্গে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে সেই পরিকল্পনায় কিছু বদল এল। ৭ই মার্চ জরুরি কাজ থাকায় একদিন আগেই অর্থাৎ, ৬ই মার্চ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সেই কথাই জানিয়েছেন সুকান্ত মজুমদার।

সন্দেশখালির অভিযোগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠকের সম্ভাবনাও রয়েছে এবারের বঙ্গ সফরে। বারাসাতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। সেই অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী।

সন্দেশখালি আবহে বারংবার সুর চড়িয়েছে বিজেপি। এবার সেই ইস্যুকে হাতিয়ার করে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর আসার দিন জানান। একই সঙ্গে সুকান্ত আশ্বাস দিয়ে বলেন, “সন্দেশখালির মহিলারা চাইলে তাদের কথা বলার বিশেষ ব্যবস্থা করে দেওয়া হবে।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube