বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহতকে উদ্ধার করলেন বিজেপি সাংসদ

বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবারের ঘটনায় জানা যায় একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির । এই ঘটনায় আহত হয়েছেন আরেক ব্যক্তি । আহতকে হাসপাতালে নিয়ে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ।

বাঁকুড়ার সদর থানা এলাকার সতীঘাটে গন্ধেশ্বরী নদীর সেতুর উপরে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয় এক জনের । ঘটনায় আহত হন একজন । ওই পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে সটান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু’টি পৃথক বেসরকারী সংস্থার কর্মী দুই যুবক বাইকে করে বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন । সেই সময় ৬০ নম্বর জাতীয় সড়কের গন্ধেশ্বরী নদীর সেতুর কাছে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরির সাথে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে । এই সংঘর্ষের ফলে বাইকে থাকা দুই যুবকই ছিটকে পড়ে রাস্তার উপর ।

এদিন ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক । অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান জ্যোতির্ময় সিং মাহাতো । মৃত ও আহত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে । বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube