রঘুনাথগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে পৃথক দু’টি পথ দুর্ঘটনা ঘটে । একটি দুর্ঘটনায় প্রাণ হারান এক ব্যক্তিও । দু’টি দুর্ঘটনায় মোট আহত চারজন । তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর । বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন ব্যক্তি ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে রঘুনাথগঞ্জ থানার তালাইমোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের স্কুটির সঙ্গে লরির সংঘর্ষ হয় । সংঘর্ষের জেরে মৃত্যু হয় স্কুটি চালক মিরাজ শেখের । এই ঘটনায় আহত হন আরও একজন । জানা যায়, মৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নয়াগ্রামে ।
অন্যদিকে, সুতির নাদাই থেকে ধান পোতার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাইক । সেই বাইকে সওয়ার ছিলেন তিনজন ব্যক্তি । পিছন থেকে একটি সরকারী বাস এসে ধাক্কা মারে সেই বাইকটিকে । সুতির তারামোড় সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনাটি । তিনজনে গুরুতর আহত হন বলেই জানা যায় । গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

