শাহজাহানের ‘ফ্যান ক্লাব’-এর দখল করা মাঠ ফিরিয়ে দেওয়া হল গ্রামবাসীদের

শেখ শাহজাহানের অনুগামীদের দখলে ছিল এলাকার মাঠ। সেই মাঠ পুনর্দখল করল এলাকার মানুষ। সন্দেশখালিতে ঋষি অরবিন্দ মিশন মাঠ দখল করে নেয় শেখ শাহজাহান ‘ফ্যান ক্লাব।’

বৃহস্পতিবার সকালে সন্দেশখালি থানার পুলিশের উদ্যোগে সেই মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীদের খেলার উপযুক্ত করে। সেই জন্য শেখ শাহজাহান ফ্যান ক্লাব লেখা জায়গা গুলো চুনকাম করে মুছে ফেলা হচ্ছে সন্দেশখালি থানার পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার এসপি সুপার হোসেন মেহেদী রহমান ওখালি এবং বিধানসভার বিধায়ক সুকুমার মাহাত। বৃহস্পতিবার সেই মাঠ সাধারণ গ্রামবাসীদের খেলার উপযোগী করে ফেরত দেওয়া হল। গ্রামবাসীদের কাছে পাশাপাশি এলাকার বাচ্চাদেরকে খেলা করার জন্য বল উপহার দিলেন প্রশাসনের পক্ষ থেকে ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube