রক্ষকের উপর অনাস্থা! দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলতে নারাজ স্থানীয়রা, খালি হাতেই ফিরল পুলিশ!

পুলিশের উপর অনাস্থা সাধারণ মানুষের । দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দিতে ভরসা পেলেন না উত্তেজিত জনতা । বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে এল এমনই এক নজিরবিহীন ঘটনা ।

ভরদুপুরে ফিল্মি কায়দায় চোরের পিছনে ধাওয়া করে তিন দুষ্কৃতকারীকে পাকড়াও করেন স্থানীয়রা । ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বারবাটিয়া গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে পুলিশকেই আটকে রাখেন উত্তেজিত জনতা । কথা বার্তার পরেও দুষ্কৃতীদের ছাড়তে নারাজ আম জনতা । ফলে, কার্যত খালি হাতেই পুলিশকে ফিরতে হল থানায় । এক পুলিশ কর্মী সংবাদমাধ্যমকে জানালেন, “গ্রামবাসীরা নিজেরাই বিচার করবে তাই দুষ্কৃতীদের আমাদের হাতে তুলে দিলেন না” ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়াচ্ছিল পাঁচ ব্যক্তি । সেই সময় শ্রীকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে পড়ে তারা । নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দূর থেকে তাদের দেখতে পায় সমিতির পিয়ন । দেখতে পেয়েই দৌড়ে আসেন তিনি । কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় । খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে । পাঁচ জনের মধ্যে দু’জন পালাতে সক্ষম হলেও তিন জনকে ধরে ফেলে জনতা ।

তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয় । খবর দেওয়া হয় পটাশপুর থানায় । খবর পাওয়ার ১ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । জানা যায়, পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন স্থানীয়রা । তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে এভাবেই চুরির ঘটনা ঘটে চলেছে । ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন । শেষ পর্যন্ত পুলিশকে ছাড়লেও দুষ্কৃতীদের ছাড়েনি উত্তেজিত জনতা । ফলে, খালি হাতে পুলিশকে ফিরতে হলো থানায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube