মালদহে অর্ধনগ্ন অবস্থায় এক অচৈতন্য মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করল পুলিশ । বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার থানার কোতওয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুরজোত এলাকায় । ঘটনার সঙ্গে জড়িত এক টোটো চালক পলাতক । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । তবে তাঁর আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর পর্যন্ত হতে পারে । স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি টোটো করে আড়াপুরজোত এলাকার নির্জন আমবাগানে ওই মহিলা এসেছিলেন । তাঁকে এক টোটো চালকই সেই স্থানে নিয়ে এসেছিল বলে জানা যায় । ওই মহিলা নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন বলেই দাবি ওঠে ।
প্রসঙ্গত জানা যায়, টোটো চালক আম বাগানে ওই মহিলাকে ফেলে পালাবার চেষ্টা করে । আশেপাশের কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে টোটো চালককে ধাওয়া করলে, সে সেখান থেকে পালিয়ে যায় । অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে পরে পুলিশি সহযোগিতায় মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করা হয় । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

