২ হাজার টাকার নোট বদল করতে এসে লাইন দেওয়া নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বাঁধে সংঘর্ষ। সংঘর্ষের জেরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে তুলকালাম অবস্থা। তৃণমূলের অভিযোগ, নোট বদলের লাইন থেকে তোলা আদায় করছিলেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা। প্রতিবাদ করায় কাউন্সিলরের অনুগামীরা তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে গণ্ডগোলের জেরে বন্ধ করে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের মূল গেট।
বৃহস্পতিবার ২ হাজার টাকার নোট বদল করতে এসে লাইন দেওয়াকে ঘিরে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের জেরে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুলকালাম পরিস্থিতি হয়। তৃণমূলের অভিযোগ, নোট বদলের লাইন থেকে তোলা আদায় করছিলেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা। প্রতিবাদ করায় কাউন্সিলরের অনুগামীরা তৃণমূল কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বাঁধে, তার জেরে বন্ধ করে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের মূল গেট। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের একটি দল। এই প্রসঙ্গে ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের দাবি, “কারা টাকা চাইছে, কারা বদমায়েশি করছে, সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে। আজ সকালে দেড়শো-দু’শো মহিলা আমার বাড়িতে গিয়ে জানালেন, তাঁদের উপর ক্ষুর চালানো হয়েছে। আমি দেখলাম দু’জনের শরীরে ক্ষত রয়েছে। আমি ওঁদের হাসপাতালে পাঠিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। বর্ধমান, আসানসোল থেকে দরিদ্র মহিলারা রোজ আসেন, দু’পয়সা রোজগার করেন। ওঁদের মেরে লাইন থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই।’
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে ২০০০ টাকার নোট বদলের যে লাইন পড়ে, সেখান থেকে অনেককে ঠেলে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পাল্টা তৃণমূলের দাবি, লাইনে দাঁড়িয়ে তোলা আদায় করছিলেন সন্তোষ পাঠকের অনুগামীরা। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় দলের কর্মীদের, তাতে বেশ কয়েকজন রক্তাক্ত হন। অ্যাম্বুল্যান্স ডেকে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। অন্তত ৮ জনের মাথা ফেটেছে।
এদিন এই ঝামেলার জেরে রিজার্ভ ব্যাঙ্কের কাজকর্ম বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয়। দু’পক্ষের মধ্যে গন্ডগোলের জেরে বন্ধ করে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের মূল গেট। দুই দলের তরফেই পুলিশের কাছে নালিশ জানানো হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

