হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হল প্রায় ২ কেজি ৬৮০ গ্রাম সোনা । উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটি ৩৭ লক্ষ টাকা । মঙ্গলবারের এই ঘটনায় ধৃত ১ ব্যক্তি । ধৃত ব্যক্তি হাওড়ার দক্ষিণ জয়পুরের বাসিন্দা ।
হাওড়া স্টেশনের আরপিএফ ও হাওড়া জিআরপি যৌথ অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করা হয় বলে জানা যায় । মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ এক সন্দেহভাজন ব্যক্তিকে ৯ নম্বর প্ল্যাটফর্মে কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ । সন্দেহের বশেই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আরপিএফ ।
পরবর্তীতে ব্যাগে তল্লাশি করে দেখা যায় বিপুল পরিমাণে সোনার গহনা রয়েছে তাতে । কিন্তু এই গহনার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ওই ব্যাক্তির কাছে । সোনার গহনা ওজন করলে দেখা যায় প্রায় ২ কেজি ৬৮০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩৭ লক্ষ টাকা ।
আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বিভাস আদক, তাঁর বয়স ৪২ । ধৃত হাওড়ার দক্ষিণ জয়পুরের বাসিন্দা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

