রেলে চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর বাজকুলে। দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের বাজকুলে চলছে এই পথ অবরোধ।
নন্দীগ্রাম রেল লাইনের জন্য অধিকৃত জমির জমি মালিকদের পরিবারের একজন করে ব্যক্তিকে চাকরি দিতে হবে। এই দাবিতে চলছে পথ অবরোধ। তমলুক-দিঘা রেল লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত রেল লাইন হওয়ার কথা আছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবার শুরু হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতে রেলের আধিকারিকরা বাজকুলে এলে রেল লাইনের জন্য জমি দাতারা চাকরির দাবিতে পথে নামেন। এখনও চলছে অবরোধ। অবরোধ চলায় দিঘা যাওয়ার এবং দীঘা ফেরত বাস সহ সমস্ত গাড়ি আটকে আছে বাজকুলে। পরে রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

