ফের বাঘের আতঙ্ক! ঘুম উড়ছে বাসিন্দাদের

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা লোকালয়ের এক পুকুরের পাড়ে মিলল বাঘের পায়ের ছাপ! তার মানে পুকুরের আশপাশেই ঘুরছে বাঘ? গ্রামবাসীরা বাঘ দেখলেও বন দফতরের দাবি বাঘ গ্রামে নেই । আর এই বাঘের আতঙ্কেই ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের ।

স্থানীয় এক গৃহবধূর দাবি, পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণারায় । অন্যদিকে বনদপ্তর বলছে এলাকায় যে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে তা সবই পুরাতন । বাঘ অনেক আগেই জঙ্গলে ফিরে গিয়েছে । তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ । তাও এলাকাবাসীদের দাবি মেনে বাঘ খুঁজতে বেরিয়েছিলেন বন আধিকারিকরা ।

গত প্রায় চার মাস যাবৎ পাথরপ্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ । এখনও পর্যন্ত বাঘ অধরাই । উপেন্দ্রনগর এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ক্যামেরা, লোকালয়ে বনের ধারে ঘেরা হয়েছে নাইলনের জাল । কয়েক মাস ধরে দিনরাত পাহারায় রয়েছে বনদপ্তরের কর্মীরা । তবু এলাকাবাসীর দাবি পুকুরে জল খাচ্ছে বাঘ । কিন্তু বন দফতরের দাবি বাঘের কোন খোঁজ মেলেনি। এলাকায় যে পায়ের ছাপ রয়েছে সেগুলি সবই পুরাত ন। বাঘ গ্রামে নেই । কিন্তু বন দফতরে বললেও আতঙ্ক কাটেনি গ্রামের মানুষের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube