আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার চিঠি পৌঁছেছিল তাঁদের কাছে । এবার একে একে ফের চালু হতে শুরু করে সেই বন্ধ আধার কার্ডগুলি । উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ লোকের বন্ধ আধার কার্ড ফের চালু হল । জানা যায়, অনলাইনে চেক করতে গিয়ে তাঁরা জানতে পারেন ফের চালু হয়ে গিয়েছে তাঁদের আধার কার্ড ।
আধার কার্ড চালু হওয়ায় অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন তাঁরা । আধার কার্ডের সমস্যায় ভুক্তভোগীদের পাশে ছিলেন কাউন্সিলরও । তাই তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলারকে । এই বিষয়ে তাঁদের আবেদন, আগামীতে যেন তাঁদের আধার কার্ড আর বাতিল না হয় ।
প্রসঙ্গত, বনগাঁ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০ টি পরিবারের সদস্যদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছেছিল । যার ফলে বন্ধ হয়েগিয়েছে লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কিছু প্রকল্পের সুবিধা । স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছিল সাধারণ মানুষের কপালে । তবে আধার কার্ড ফের সক্রিয় হতে ফের স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

