হোটেল থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ! পথ অবরোধ মৃতের আত্মীয়দের

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুমারপুর অঞ্চলের এক হোটেলে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ । এই ঘটনার তদন্তে বুধবার ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম । দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথ অবরোধ করেন মৃতের আত্মীয়রা ।

বুধবার চার সদস্যের একটি ফরেন্সিক টিম হোটেলের রুমে গিয়ে বেশকিছু নমুনা সংগ্রহ করেন বলে জানা যায় ।এদিন এই ফরেন্সিক টিমের সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশও উপস্থিত ছিল ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে হোটেলের রুমের ভিতর থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছিল । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, মৃতের নাম রোহন প্রসাদ রাম । অন্যদিকে, এদিন কুলটির নিয়ামতপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও পরিজনেরা । এদিন ওই যুবকের মৃতদেহ রেখে পথ অবরোধ করেন তাঁরা । একই সঙ্গে এদিন তাঁরা দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube