মন্দিরের মাথা থেকে মূর্তি ভেঙে মৃত্যু একরত্তির!

মন্দিরের মাথা থেকে সিংহের মূর্তি ভেঙে পড়ল একরত্তি শিশুর উপর । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির । মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর ।

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক গ্রামে চলছিল ভীম একাদশীর মেলা । জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় মেলায় যখন চলছিল বাতাসা হরির লুঠ, সেই সময় ১৩ মাসের ওই শিশুটিকে পাশে দাঁড় করিয়ে হরির লুঠে অংশ নেন আর পরিবারের সদস্যরা । এরপর হঠাৎ করেই এক দমকা বাতাসে ভেঙে পড়ে মেলার পাশে অবস্থিত কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের এক বিশালাকার সিংহের মূর্তি ।

দুর্ভাগ্যবশতভাবে তা ভেঙে পড়ে ছোট্ট শিশুটির উপর । স্থানীয়রা জানান ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির । পরবর্তীকালে শিশুটিকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকও তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন । শিশু মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পুরো গ্রাম । দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় শতাব্দী প্রাচীন মেলা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube